,

বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আয়োজনে জাতীয় বিhighcortচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বলেন, গত ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টকে বিষয়টি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিসহ দেশের অধস্তন আদালতের সকল স্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর চলতি বছরের এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি আগে নিশ্চিত করা হয়েছিল জানিয়ে সাব্বির ফয়েজ বলেন, কথা ছিল মাননীয় প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করবেন। কিন্তু ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠিতে জানানো হয়েছে, তিনি জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে আসছেন না।

এক প্রশ্নের জবাবে সাব্বির ফয়েজ বলেন, প্রধানমন্ত্রীর না আসার নির্দিষ্ট কোনো কারণ ওই চিঠিতে উল্লেখ করা হয়নি। ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুরকেও এবারের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনিও আসছেন না। খুব সম্ভবত আগামী মাসেই বিচারপতি টি এস ঠাকুর অবসরে যাচ্ছেন। ফলে তিনি থাকতে পারছেন না, বলেন সাব্বির ফয়েজ। তবে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদ হাসান চৌধুরী এবং আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক সম্মেলনে অতিথি হিসেবে থাকার বিষয়ে মৌখিকভাবে নিশ্চিত করেছেন বলে অতিরিক্ত রেজিস্ট্রার জানান।

২৪ ডিসেম্বর সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আর সম্মেলনের দ্বিতীয় দিনের সব অধিবেশন হবে সুপ্রিম কোর্ট মিলনায়তনে। দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হবে সকাল ৯টায়। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগের ডিজিটাইজেশন এবং কার্যকর আদালত প্রশাসন ও মামলা ব্যবস্থাপনার মাধ্যমে মামলাজট সহনীয় পর্যায়ে কমিয়ে আনার পথে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও সমাধানের উপায় নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা ও দিক-নির্দেশনা দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে