,

থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত স্থানে সমাবেশ নিষিদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

asadনিউজ ডেস্ক : থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত স্থানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উন্মুক্ত স্থানে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কার্যকর হবে কি না- এমন প্রশ্নেরও জবাবে মন্ত্রী বলেন, ছাদহীন যেকোনো জায়গাই হচ্ছে উন্মুক্ত স্থান। সুতরাং যেখানেই এমন জায়গা আছে, সেখানে অনুষ্ঠান করা যাবে না।

মন্ত্রী বলেন, ওই রাতে গোটা শহরেই নিরাপত্তা বাড়ানো হবে। গোয়েন্দা তৎপরতার পাশাপাশি মোতায়েন থাকবে অতিরিক্ত পোশাকধারী পুলিশ। আর কূটনীতিক এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা।

থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের নাশকতার আশঙ্কা থেকে সরকার এসব ব্যবস্থা নিচ্ছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এ ধরনের কোনো তথ্য নেই, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নববর্ষকে আমন্ত্রণ জানাতে ওই রাতে কোনো ধরনের আতশবাজি করা যাবে না। আর ওই রাতে সকল মদের দোকান বা বার বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে