বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

না.গঞ্জে রাত ১২টা থেকে বহিরাগত অবস্থান নিষিদ্ধ

nasikনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৯ ডিসেম্বর সোমবার রাত ১২টা থেকে সিটি কর্পোরেশন এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এ বিষয়ে মাইকিং করেছে জেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন কোনো ব্যক্তি ১৯ ডিসেম্বর সোমবার রাত ১২টার পর থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থান করতে পারবেন না। এর আগেই তাদেরকে এলাকা ত্যাগ করতে হবে। যদি কোনো বহিরাগত ব্যক্তি অবস্থান করে এবং নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ১৯ হতে ২৫ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকাতে যাদের বৈধ অস্ত্র আছে সেসব অস্ত্র বহন করা নিষিদ্ধ। ১৯ ডিসেম্বর দিবাগত মধ্যরাত থেকে ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি এলাকার তিনটি থানায় বৈধ অস্ত্র রয়েছে ৫৮৬টি। যার মধ্যে সদর মডেল থানায় ৪০৩, বন্দর থানায় ৮৯ ও সিদ্ধিরগঞ্জ থানায় ৯৪টি বৈধ অস্ত্রের লাইসেন্স রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ