,

লংমার্চে বাধা: পল্টনে অবস্থান ইসলামী আন্দোলনের

monai2নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে ডাকা লংমার্চে বাধা পেয়ে রাজধানীর পল্টনে রাজপথে অবস্থান নিয়েছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। বায়তুল মোকাররমের উত্তর পাশের রাস্তায় অবস্থান নেয়ায় আশেপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সৃষ্টি হয়েছে প্রচণ্ড যানজটের।

মিয়ানমারমুখী লংমার্চটি পুলিশের বাধার মুখে ঢাকা থেকে বের হতে পারেনি। পরে লংমার্চগামী নেতাকর্মীরা পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টের সামনে এসে অবস্থান নেন। এখানে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ করে বক্তৃতা দিচ্ছেন ইসলামী আন্দোলনের নেতারা। লংমার্চে বাধা দেয়া তারা সরকারের সমালোচনা করেন।

এদিকে হাজার হাজার নেতাকর্মী রাজপথে অবস্থান নেয়া পল্টন ও আশেপাশের এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সপ্তাহের প্রথম দিন বিভিন্ন কাজে বের হওয়া নগরবাসী।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রায়হান মুহাম্মদ ইবরাহিম জানান, সকাল থেকে হাজারও কর্মী যাত্রাবাড়ীতে জড়ো হতে থাকলে আগে থেকে মোতায়েন করে রাখা বিপুলসংখ্যক পুলিশ সামনে যেতে বাধা দেয়। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে আলাপ আলোচনা করেও বিষয়টি সমাধানে আসা যায়নি। পরে নেতাকর্মীদের পল্টনে হাউজ বিল্ডিংয়ের পাশে জড়ো হওয়ার নির্দেশ দেয়া হয়।

রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, ধর্ষণ, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ বন্ধ এবং এর বিচার দাবিতে মিয়ানমার অভিমুখে লংমার্চের ডাক দেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম। যাত্রাবাড়ী কাজলা ফ্লাইওভারের গোড়ায় জমায়েত শেষে সকাল সাড়ে ১০টায় এই লংমার্চ শুরু হওয়ার কথা ছিল।ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে