,

লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেকের ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে লন্ডনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করেন।

image-11388

শনিবার স্থানীয় সময় বেলা ৩টায় বাঙালি পাড়াখ্যাত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সিডনি স্ট্রিটে বাংলাদেশের জাতীয় পতাকা আচ্ছাদিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উম্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এই ভাস্কর্য নতুন প্রজন্মের বৃটিশ বাংলাদেশীদের মধ্যে দেশ সম্পর্কে ও মুক্তিযুদ্ধ সম্পর্ক জানতে আগ্রহ তৈরি করবে।’

লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক ২০০৯ সালে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের জন্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্লানিং পারমিশনের আবেদন করলেও অনুমতি পান ২০১৪ সালের জুলাই মাসে। ৮০ সে. মি. দীর্ঘ ভাস্কর্যটি তৈরি করেছেন ভারতীয় ভাস্কর শ্যামল ধর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে