,

রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু কাল

 

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠন প্রশ্নে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নেয়ার উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল রোববার বিকেলে বঙ্গভবনে বিএনপির সঙ্গে সংলাপে বসবেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবেন।

bongobhobon
আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিসের মেয়াদ শেষ হবে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর মতামত নেয়ার এ উদ্যোগ নেন।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি আগামীকাল (রোববার) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবেন। প্রথম বৈঠকটি হবে বিএনপির সঙ্গে, ওইদিন বিকেল সাড়ে চারটায়।’

 
তিনি বলেন, ‘বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে ইতোমধ্যে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সদস্যদের নাম পাঠিয়েছে।’
প্রতিনিধি দলের সদস্যরা হলেন, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 
এছাড়া রাষ্ট্রপতি ২০ ডিসেম্বর বিকেল তিনটায় জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর যথাক্রমে বিকেল তিনটা ও সাড়ে চারটায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর বিকেল তিনটায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গেও বৈঠক করবেন।প্রেস সচিব বলেন, পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের নিবন্ধিত অন্যান্য দলের সঙ্গেও বৈঠক করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে