বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একইসাথে মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন কবরস্থানে বিশেষ ব্যবস্থা রাখার ঘোষণাও দেন তিনি।

image-11298

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

সাঈদ খোকন বলেন, ‘মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। যারা একাত্তরে রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছেন, তাদের সম্মানে কিছুই করতে পারিনি। যা আমাদের জন্য লজ্জার। তাই মুক্তিযোদ্ধাদের সম্মানে হোল্ডিং ট্যাক্স মওকুফের সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। এ বছর থেকে তাদের কোনো হোল্ডিং ট্যাক্স দিতে হবে না।’

তিনি বলেন, দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল গঠন করবে। আমরা দুই ভাই (ঢাকার দুই মেয়র) মিলে আলাপ আলোচনা করে এ তহবিল কিভাবে সবল করা যায় তা দেখবো।

তিনি আরও বলেন, রাজধানীকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে ডিএসসিসি। এরই অংশ হিসেবে ‘জল-সবুজে ঢাকা’ প্রকল্পের মাধ্যমে ঢাকা নগরীর ৩১টি পার্ক ও খেলার মাঠ নতুন রূপে সাজানোর জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামী বছরের মধ্যে খেলার মাঠ ও পার্কগুলোকে জল-সবুজে সাজানো হবে।

সাঈদ খোকন বলেন, ‘আমি ছোটবেলায় বাবার হাত ধরে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গিয়েছি। এসব এলাকায় আমার অনেক স্মৃতি আছে। তাই এ এলাকাসহ পুরান ঢাকাকে বাংলাদেশের মালয়েশিয়া বানানোর পরিকল্পনা গ্রহণ করেছি। শিগগিরই এ কাজ শুরু হবে।’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত