বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৪ সালের মধ্যে স্বল্প উন্নত দেশ থেকে বের হবে বাংলাদেশ : দেবপ্রিয় ভট্টাচার্য

debopriyo_184548_184548নিউজ ডেস্ক : ২০২৪ সালে স্বল্প উন্নত দেশ থেকে বের হয়ে উন্নত দেশে পরিণত হতে পারে বাংলাদেশ। তবে উন্নত দেশের পর্যায়ে যেতে হলে বাংলাদেশকে মাথাপিছু আয়ের চেয়ে মানবসম্পদ উন্নয়নকেই বেশি প্রাধান্য দিতে হবে।

আজ শনিবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘আংকটাড রিপোর্ট’ প্রকাশ অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।

সিপিডির অনুষ্ঠানে বক্তারা বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েছে মূলত রপ্তানি এবং বিদেশিদের পাঠানো অর্থের (রেমিটেন্স) ওপর ভর করে। আবার বেশ কয়েক বছর ধরে বিশ্ববাজার থেকে ডলার কিনে টাকার বিনিময় হারও স্থিতিশীল রাখা হয়েছে, যা সামনের দিনে নাও থাকতে পারে। আর এসবই উন্নত দেশে উন্নীত হতে গেলে মাথাপিছু আয় চার হাজার ডলার করার লক্ষ্যে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আর তাই এখন সমাধান একটাই, মানবসম্পদ উন্নয়নের দিকে জোর দেওয়া।

আলোচনায় সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘একটা মাথাপিছু জাতীয় আয়ের ইস্যু আরেকটি হলো মানবসম্পদের ব্যাপার। এখন এই দুটির ভেতরে কোনটি আমরা নিতে পারব- এটা কিন্তু আলোচনার বিষয়। এমন হতে পারে, আমরা দুটিই নিতে পারব। মানবসম্পদের ক্ষেত্রে যদি আমরা শিক্ষা, পুষ্টি, মাতৃমৃত্যুহার, স্বাক্ষরতা এগুলোতে যদি আমরা উন্নতির দিকে যেতে পারি তাহলে মানবসম্পদ যেমন উন্নত হবে ঠিক একই রকমভাবে উৎপাদনশীলতা দিয়ে আমরা প্রবৃদ্ধিও বাড়াতে পারব। মানবসম্পদের ওপর গুরুত্বারোপ করলে বাংলাদেশ আরো দ্রুততার সঙ্গে টেকসইভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।’

পৃথিবীর অনেক দেশই এখন উন্নয়নশীল দেশের তালিকা থেকে নিজেদের বের করতে অভ্যন্তরীণ রাজনৈতির ফায়দা নিচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়-  এমনটাও বলেছেন বক্তারা।

সিপিডির সভায় সবারই বক্তব্য ছিল, স্বল্পোন্নত দেশ থেকে বের হতে গেলে যেসব শর্তের কথা বলা হয়েছে, সেগুলোর পাশাপাশি বাস্তবায়নে গুণগত মান এবং কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দেওয়া প্রয়োজন।

এ ব্যাপারে সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৮ সালে যখন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম উন্নত দেশে কনসিডার (বিবেচনা) করা হবে, তখন পরবর্তী এই পর্যায়ের জন্য আমাদের হাতে কৌশলপত্রের একটা ধারণা থাকতে হবে। যাতে আমরা ওই মোমেন্টামটাকে (গতিবেগ) ধরে রেখে ২০২৪ সালে বের হয়ে যেতে পারি। পরিমাণগত পরিমাপের সঙ্গে সঙ্গে গুণগত পরিবর্তন অর্থনীতি এবং কাঠামোগত পরিবর্তন -এগুলোর সংশ্লেষ কিন্তু খুবই নিকটবর্তী।’

বক্তারা আরো বলেন, দেশ উন্নত হতে হলে শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নতি, আইনের শাসন, বৈষম্য দূরীকরণ, রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দেওয়ার সময় এসেছে। কত দ্রুত তা নয় বরং কী পদ্ধতিতে এবং কতটা শক্তিশালীভাবে বাংলাদেশ উন্নত আয়ের দেশে পরিণত হলো সেটির ওপর মনোনিবেশ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত