বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁওতালদের আর্থিক সহায়তা প্রধান বিচারপতির

1481949785নিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্থ সাঁওতালদের মধ্যে প্রধান বিচারপতি এসকে সিনহার উদ্যেগে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। আজ শনিবার সকালে সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম এ অর্থ সহায়তা নিয়ে সেখানে পৌঁছেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত দুই সাঁওতাল পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।

এছাড়া ক্ষতিগ্রস্থ ১৭৮টি সাঁওতাল পরিবারকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়ার পাশাপাশি তিনশ কম্বল বিতরণ করবে সুপ্রিমকোর্ট প্রশাসন।

এই অর্থ সহায়তা ও কম্বল বিতরণের বিষয়টি ইত্তেফাককে জানিয়েছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।

তিনি বলেন, শীত মৌসুমে সাঁওতালরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। মানবিক দৃষ্টিকোন থেকে প্রধান বিচারপতি এই আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন। সুপ্রিমকোর্টের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রধান করা হচ্ছে।

গত ৬ নভেম্বর রংপুর সুগার মিলের আখ মাড়াই নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর ধারাবাহিকতায় সাঁওতাল পল্লীতে আগুন দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত