,

থানা হচ্ছে হাতিরঝিল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে নতুন একটি থানা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার দুপুরে হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন তথ্য জানান তিনি।

image-11214

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাতিনঝিল হবে ঘুরতে আসা মানুষের উৎসবের কেন্দ্র। আর তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই এখানে থানা করা হচ্ছে। ইতিমধ্যে নতুন থানার অনুমোদন হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই কর্যক্রম শুরু হবে নতুন থানার।

হাতিরঝিল প্রকল্পের উপ-পরিচালক মেজর জেনারেল মো. শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আনিসুল হক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকা মহানগরীতে মোট ৪৯টি থানা রয়েছে। হাতিরঝিলে নতুন থানা হলে মহানগরীতে থানার সংখ্যা হবে ৫০টি। হাতিরঝিল, নয়াটোলা, মগবাজার, মধুবাগ, মহানগর প্রজেক্টসহ কয়েকটি এলাকা নিয়ে এই থানা হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে