বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

image1নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার ভোর ৬টা ৩৯ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের রাষ্ট্রীয় অভিবাদন জানান। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক মিনিট নীরবতা পালন করেন। পরে তারা শোক বইয়ে স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তাকারী বিদেশী বন্ধুরা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় পরিষদ, বীর শ্রেষ্ঠদের পরিবার, পুলিশ প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ এলাকা ত্যাগের পর ভোর পৌনে ৭টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক।

এরপর সেখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে। হাতে ফুল নিয়ে লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে তারা জাতির বীর সন্তানদের স্মরণ করছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ