বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালাস পেয়ে নিরুদ্দেশ পাকিস্তানি জঙ্গি মুবাশ্বের

32855-mobashsheramarsangbadনিউজ ডেস্ক : পাকিস্তানের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়্যবার ‘সমন্বয়ক’ মুবাশ্বের শহীদ ওরফে মুবিন ওরফে ইয়াহিয়ার সন্ধান পাচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনী। গত নভেম্বরে মামলা থেকে রেহাই পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে ছাড়া পেয়ে নিরুদ্দেশ হয়েছেন। তিনি বাংলাদেশে লুকিয়ে আছেন, না পাকিস্তানে চলে গেছেন তা কেউ বলতে পারছেন না। কারা কর্তৃপক্ষ বলছেন, তারা আদালতের রায়ের কাগজপত্রের ভিত্তিতে কারাগার থেকে ছেড়ে দিয়েছেন।

জানা গেছে, গত ২০০৯ সালে রাজধানীর পুরান ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের হাতে জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেফতার হন। এর গত ২০১০ আদালত থেছে ছাড়া পাওয়ার পর পুনরায় গ্রেফতার হন। আর এই দুইবার গ্রেফতারের ঘটনায় পাকিস্তানী নাগরিক মুবাশ্বেরের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে আইন-শৃঙ্খলা বাহিনী।

সূত্র জানায়, গত প্রায় একমাস আগে তার বিরুদ্ধে দায়েরকৃত সবকটি মামলা থেকে খালাস পান। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় জাল টাকাসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করে পুলিশ। ওই জাল টাকা উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। ওই দুই মামলায় ২০১৪ সালের ১ অক্টোবর তাকে খালাস দেন ঢাকার পাঁচ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক।

এছাড়া, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা দায়ের করা হয়। গত ১০ নভেম্বর তার বিরুদ্ধে দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় একই ট্রাইব্যুনালের বিচারক পাকিস্তানী নাগরিক মোবাশ্বেরকে খালাস দেন। কিন্তু তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে খালাসের রায় এবং মুক্তির বিষয়টি গোপনে থাকে দীর্ঘ এক মাস।

মুবাশ্বেরের আইনজীবী সৈয়দা তাহমিনা হাসেমী সাংবাদিকদের বলেন, “গত ১৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুবাশ্বের।” আর তিনি মুক্তির পর কোথায় অবস্থান করছেন তা কেউ বলতে পারছেন না।

অপর সূত্র জানায়, ২০০৯ সালের ৬ জানুয়ারি রাজধানীর উত্তরা এলাকা থেকে জাল বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেফতারের পর মামলা দায়ের করা হয় এই পাকিস্তানি নাগরিক মুবাশ্বেরের বিরুদ্ধে। ওই মামলার এজাহারে তার স্থায়ী ঠিকানা ‘সি-৯ শামসি সোসাইটি, ওয়্যারলেস গেট, করাচি’ লেখা হয়। এই মামলায় গত ২০১০ সালের ৬ এপ্রিল আইনজীবী সৈয়দা তাহমিনা হাসেমীর জিম্মায় হাই কোর্ট থেকে জামিনে মুক্ত হন তিনি। এরপর পরেরদিন রাত ১১টার দিকে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে তাকে পুনরায় র‌্যাব গ্রেফতার করে।

তিনি গ্রেফতারের পর র‌্যাব-১০ এর পক্ষ থেকে বলা হয়েছিল, গ্রেফতারকৃত মুবাশ্বের পাঁচ বছর ধরে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছে। আর তিনি বাংলাদেশে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছেন। ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে বের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজধানীর একটি আবাসিক হোটেলে জঙ্গিদের নিয়ে বৈঠক করার সময় তাকে গ্রেফতার করা হয়। অল্পের জন্য তার সহযোগীদের গ্রেফতার করা সম্ভব হয়নি র‌্যাব তখন জানায়। পরে তার বিরুদ্ধে সূত্রাপুর থানা পুলিশ মুবাশ্বেরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, মুদ্রা জালিয়াতি এবং সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা করে।

আদালত সূত্র জানায়, জঙ্গি নেতা মুবাশ্বের ‘পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার মূল সমন্বয়ক হিসেবে বাংলাদেশে কাজ করছেন’ বলে তার বিরুদ্ধে দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারে উল্লেখ করা হয়। এই জঙ্গি নেতা আদালত থেকে খালাস ও কারাগার থেকে মুক্তির পাওয়ার দীর্ঘ এক মাস পর প্রকার হলে আলোচনা শুরু হয়। জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত একজন বিদেশি নাগরিক কীভাবে খালাস পেয়ে অন্তরালে চলে গেলেন, তা নিয়ে এখন আইনজীবীরা নানা প্রশ্ন তোলেছেন।

আইন বিশেষজ্ঞরা বলছেন, কোন বিদেশি নাগরিক কারাগার থেকে মুক্তি দেওয়ার পর সংশ্লিষ্ট দেশের দূতাবাসের কাছে হস্তান্তরের নিয়ম রয়েছে। কিন্তু পাকিস্তানী নাগরিক মুবাশ্বেরের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ তা মানা হয়নি।

এ্যাডভোকেট সৈয়দা তাহমিনা হাসেমী সাংবাদিকদের বলেছেন, “পাকিস্তানী নাগরিক মুবাশ্বের মুক্তির পর তিনি কোথায় আছেন তা কেউ জানে না। মুক্তি দেওয়ার বিষয় পাকিস্তান দূতাবাসও জানে না।” তবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর বলেন, “কাগজপত্র পেয়ে নিয়ম মেনে আমরা তাকে মুক্তি দিয়েছি। তিনি কোথায় আছেন সে বিষয়টি আমাদের জানা নাই।”

সূত্র জানায়, পাকিস্তানী নাগরিক মোবাশ্বেরের বিরুদ্ধে দায়েরকৃত বিস্ফোরক মামলার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, “আসামি মামলার নথিপত্রে উল্লেখ করা পাকিস্তানভিত্তিক লস্কর-ই তৈয়্যবার সমন্বয়ক ছিলেন কিনা, রাজধানীর কাপ্তানবাজারের হোটেল শৈবালের ৫৮ নম্বর কক্ষের বোর্ডার ছিলেন কিনা, এর আগে কোনো মামলায় জঙ্গি কর্মকান্ডে অংশ নেওয়ার কারণে কারাগারে ছিলেন কিনা, হোটেল থেকে তার ৪/৫ জন সহযোগী সন্ত্রাসী নিয়ে পালিয়েছিলেন কিনা, আসামির দেহ তল্লাশি করে অবৈধ মালামাল পাওয়া গিয়েছিল কিনা, কথিত ঘটনার তারিখ ও স্থানে কোনো ব্যক্তির জীবন বিপন্ন করা বা সম্পত্তির গুরুতর ক্ষতি সাধনের উদ্দেশে বিস্ফোরক জাতীয় পদার্থ নিজ হেফাজতে রেখেছিলেন কিনা, তা প্রমাণ করার জন্য রাষ্ট্রপক্ষে বাদী, তদন্তকর্তা বা অন্য সাক্ষীরা সাক্ষ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন।”

আর সন্ত্রাসবিরোধী আইনের মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন,“হোটেল বোর্ডার, সহযোগী পালিয়ে যাওয়ার বিষয়ে রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষীর সাক্ষ্যে উঠে আসেনি। তাছাড়া মামলার তদন্ত কর্মকর্তা নিজেই আদালতে দেওয়া সাক্ষ্যে বলেছেন যে, তিনি তদন্তে নিষিদ্ধ সংগঠনে জড়িত কিনা বা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন কিনা, তা তিনি খুঁজে পাননি। যে কারণে আসামিকে খালাস দেওয়া হল।”

এ বিষয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর এবিএম বশির উদ্দিন মিয়া সাংবাদিকদের বলেছেন, “খালাস দেওয়া ছাড়া বিচারকের কোনো উপায় ছিল না।” আর রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে সাংবাদিকদের তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর বলেন, গত নভেম্বর মাসের প্রথম দিকে তার মুক্তির কাগজপত্র কারাগারে আসে। এরপর ওই সব কাগজপত্র যাচাই করে আমরা তাকে নিয়ম মোতাবেক মুক্তি দিয়েছি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ