,

‘৪০ হাজার কোটি টাকার বন্ড ছাড়ছে সরকার’

 

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুসহ দেশের বড় বড় প্রকল্পে অর্থায়নের জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকার সভরেন বন্ড ছাড়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।শিগগিরই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এই বন্ড ছাড়া হবে বলেও জানান তিনি।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দেন। এরপর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

image-11079
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে বর্তমানে প্রায় ৩৯ বিলিয়ন ডালারের রিজার্ভ রয়েছে। সেখান থেকে এ বন্ড ছাড়া হবে। পদ্মা সেতুসহ অন্যান্য বড় বড় প্রকল্পে এ বন্ড থেকে অর্থ যোগান দেয়া হবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বন্ডের সুদের হার স্থানীয় উৎস থেকে সেসব কনসেশনাল ঋণ নেয়া হয় তার থেকে সুদের হার কিছুটা বেশি হবে। আমরা চাই, রিজার্ভের অর্থ এভাবে ফেলে না রেখে তা উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে।
অর্থমন্ত্রী আরো বলেন, এ বন্ড ছাড়তে পৃথক একটি আইন করতে হবে। আগামী মাসেই বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ সভায় তোলা হবে।

তিনি বলেন, এ ফান্ড ম্যানেজমেন্ট করতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে পৃথক ম্যানেজমেন্ট বিভাগ থাকবে।

এছাড়া এদিন অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন গ্রামীণ ফোনের সিইও। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ফোন ৪০ শতাংশ হারে সবচেয়ে বেশি করপোরেট ট্যাক্স দেয়। কেউ কেউ ৪২ শতাংশ ও ২৭ শতাংশ হারেও করপোরেট ট্যাক্স দেয়।

সাক্ষাতকালে গ্রামীণ ফোনের সিইও অর্থমন্ত্রীকে দুটি সমস্যার কথা জানান। যার মধ্যে অ্যাপসের দাম ৫০ টাকার বেশি হতে পারবে না বলে বিটিআরসি নির্দেশনা এবং যে টাকা দিয়ে কোম্পানিটি তরঙ্গ কিনেছে তার ওপর ৫ শতাংশ হারে ট্যাক্স আরোপ। এ সময় অর্থমন্ত্রীর কাছে এসব নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান প্রতিষ্ঠানটির সিইও।

জবাবে অর্থমন্ত্রী একমত পোষণ করে বলেন, তরঙ্গের জন্য কোম্পানিগুলো যে টাকা দেয় তা সরকারি কোষাগারেই যায়। এর ওপর আবার ট্যাক্স কেন বসানো হলো। বিষয়টি আমি বিবেচনা করবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে