বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের দাবি: চীনা নাগরিককে পিটিয়ে হত্যা করে লাশ কেটে বস্তাবন্দি

bdনিউজ ডেস্ক : যশোর শহরে চাং হিসং (৪৫) নামের চীনা এক নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যশোর উপশহর মহিলা কলেজের পাশে ২ নম্বর সেক্টরের ৩৪ নম্বর বাড়ি থেকে হিসংয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

হিসং চীন থেকে ইজিবাইকের ব্যাটারি আমদানি করে যশোর অঞ্চলে ব্যবসা করতেন। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে ব্যক্তিগত সহকারী নাজমুল হাসান পারভেজ ও তাঁর ভাইপো মুক্তাদির রহমানকে আটক করেছে পুলিশ।

যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান বলেন, আটক নাজমুল ও মুক্তাদির রড দিয়ে পিটিয়ে চাং হিসংকে হত্যা করে। পরে ব্লেড দিয়ে কেটে লাশ বস্তায় ভরে টয়লেটে রেখে দেয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এসপি আরো জানান, নিহতের স্ত্রী ঢাকায় থাকেন। তিনি রাতে কয়েক দফা ফোন দিয়ে স্বামীকে না পেয়ে নাজমুলকে ফোন দেন। তখন নাজমুল তাঁকে (সংয়ের স্ত্রী) বলেন, স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় সংয়ের স্ত্রী বিষয়টি থানাকে অবহিত করতে বললে নাজমুল গভীর রাতে যশোর কোতোয়ালি থানায় বিষয়টি জানায়। পরে পুলিশের সন্দেহ হলে পুলিশ নাজমুল ও তাঁর ভাইপো মুক্তাদিরকে আটক করে। আটক দুজনের বাড়ি নেত্রকোনা জেলার চকপাড়া এলাকায়।

সকালে যশোরের এসপি, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

পিবিআইর অতিরিক্ত এসপি আবদুল মতিন জানান, স্বামীর খোঁজ না পেয়ে সকালের ফ্লাইটে সংয়ের স্ত্রী টেমু লাই এন যশোর আসেন। পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে আটক নাজমুল ও তার ভাইপো মুক্তাদিরকে সাংবাদিকদের সামনে আনা হলে টেমু উত্তেজিত হয়ে সবার সামনেই নাজমুলকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন।

নিহত হিসংয়ের চালক মামুন জানান, মাত্র ৫০০ টাকার অতিরিক্ত বিলের জন্য সংকে খুন করেছে নাজমুল।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৪ সাল থেকে চীনা নাগরিক চাং হিসং বাংলাদেশে ব্যবসা করেন। তিনি সর্বশেষ বাংলাদেশে এসেছেন গত ২৭ নভেম্বর।

যশোর উপশহর এলাকার ওই বাড়ির মালিক মাসুদুর রহমান জানান, সাত মাস ধরে চাং হিসং তাঁর এই তিনতলা বাড়ির নিচতলাটি গুদাম হিসেবে ব্যবহার করতেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ