,

রাঙ্গামাটিতে জনসংহতির দুই সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই সদস্যকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be

জেলার পুলিশ সুপার সৈয়দ তারিকুল হাসান জানান, মঙ্গলবার গভীর রাতে বঙ্গলতলী ইউনিয়নের হাঙ্গালছড়া ভুয়াছড়ি এলাকায় এমএন লারমা গ্রুপ ও ইউপিডিএফের গোলাগুলির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনা তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান। পুলিশ গোলাগুলির কথা বললেও সমিতির এমএন লারমা গ্রুপের বাঘাইছড়ি শাখার সভাপতি সুরেশ চাকমা বলছেন কুপিয়ে হত্যার কথা। তিনি অভিযোগ এনেছেন ইউপিডিএফের বিরুদ্ধে। তিনি বলেন, “ইউপিডিএফের সদস্যরা আমাদের দুই সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে ভুয়াছড়ি এলাকায় কুপিয়ে খুন করেছে। নিহতরা হলেন ওই এলাকার নয়ন চাকমা (৩৩) ও যুদ্ধচন্দ্র চাকমা (২৯)। তারা সংগঠনের কাজ ছাড়া আর কিছু করতেন না বলে জানান সুরেশ চাকমা। অন্যদিকে ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় দাবি করে সংগঠনটির রাঙ্গামাটি জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক বাবলু চাকমা বলছেন, ২০০৬ সাল থেকে বর্তমান পর্যন্ত এমএন লারমা গ্রুপ ও ইউপিডিএফের মধ্যে সুসম্পর্ক রয়েছে।
‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুই সংগঠনের সম্পর্ক বিনষ্ট করতে এই অভিযোগ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে