বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুদ্ধিজীবী হত্যা দিবসে যা বলল জামায়াত

image-12061নিজস্ব প্রতিবেদক : বুদ্ধিজীবী হত্যা যে দলটির ছাত্রসংগঠনটির পরিকল্পনায় হয়েছিল এবং এর দায়ে আদালতের রায়ে দলের দুই শীর্ষ নেতার ফাঁসি কার্যকর হয়েছে, সেই জামায়াতের নেতারা বলছেন, বুদ্ধিজীবী হত্যায় অংশ নেননি তাদের নেতারা। তাও আবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলটির আয়োজিত আলোচনা সভায়।

জামায়াত নেতাদের এই বক্তব্যকে আদালতের অবমাননা বলে দাবি করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। তিনি মনে করেন, দলটিকে নিষিদ্ধ না করায় তারা এমন স্পর্ধা দেখাতে পারছেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন।

সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিনের ভাষ্য, ‘ক্ষমতাসীনরা শহীদ বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা না করে এই ইস্যুকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের হাতিয়ার বানিয়েছে। সরকারের অপরাজনীতির অংশ হিসেবেই মিথ্যা অভিযোগে প্রহসনের মাধ্যমে জামায়াত নেতাদের বিচার করা হয়েছে।’ সংগঠনটির এই নেতা বুদ্ধিজীবী হত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ পাঁচজন কেন্দ্রীয় নেতার ফাঁসি হয়। আদালত সংগঠনটিকে অপরাধী সংগঠন হিসেবে মত দেন রায়ের পর‌্যবেক্ষণে।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও সহযোগিতার দায়ে প্রথম ফাঁসি হয় আলবদর বাহিনীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দুই দিন আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। তাতে প্রত্যক্ষ সহযোগিতা করে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যরা।

সেই ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাত্তরের বদর কমান্ডার আলী আহসান মো. মুজাহিদ ও বদর বাহিনীর সর্বোচ্চ নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছে। আর সেই নীলনকশা বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ায় দুই বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকেও ২০১৩ সালে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবারের আলোচনা সভায় জামায়াত নেতাদের এমন বক্তব্যকে আদালতের রায়ের অবমাননা বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘তারা এমন বক্তব্য দেয়ার স্পর্ধা কোথায় পায়। দলটির বিচার এখনো না হওয়ায় এমন স্পর্ধা তারা দেখাচ্ছে।’ তিনি দলটির বিচার করার দাবি জানান।

শাহরিয়ার কবির বলেন, ‘তারাই (জামায়াত নেতারা) তালিকা করে বুদ্ধিজীবী হত্যার ছক এঁকেছে, হত্যায় অংশ নিয়েছে, যা আদালতের রায়ে স্পষ্ট। এখন কীভাবে তারা মিথ্যাচার করছে?’

ওই অনুষ্ঠানে জামায়াত নেতা সেলিম দাবি করেন, দীর্ঘ মুক্তিসংগ্রামের মাধ্যমে বিজয় অর্জনের পর যারা জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়নি, তারাই এই নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের নেপথ্যের শক্তি। স্বাধীন বাংলাদেশে বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক ও কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের ভাই জহির রায়হারের অন্তর্ধান এখনো রহস্যাবৃত। তার কী পরিণতি হয়েছে এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবীব, রমনা থানা সেক্রেটারি আবু জিসান, জামায়াত নেতা আতাউর রহমান সরকার, আখতার হোসাইন প্রমুখ। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ