,

গত ৮ বছরে বাংলাদেশের সফলতা আকাশচুম্বি : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ৮ বছরে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় আকাশচুম্বি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।বুধবার ঢাকায় এনইসি সম্মেলন কেন্দ্রে কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

image-10955

মন্ত্রী বলেন, আট বছর আগে বিদ্যুৎ উৎপাদন ছিল ৪ হাজার মেগা ওয়াট। বর্তমানে তা প্রায় ১৫ হাজার মেগা ওয়াটে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় ৫৫৯ ডলার থেকে ৮ বছরে ১৪৬৫ ডলারে উন্নীত হয়েছে। দেশের কারিগরি শিক্ষার হার শতকরা এক ভাগ থেকে বেড়ে ১০ ভাগে উন্নীত হয়েছে। দেশের রপ্তানি আয় ৮ বছর আগে ছিল ১১ বিলিয়ন ডলার। বর্তমানে তা ৩৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

তিনি বলেন, অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং আমাদের অর্থনীতি হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি। ২০৪১ সালে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে ২০তম আসনে অধিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী মজিবুল হক, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, নুরুল ইসলাম মিলন, রাজি মোহাম্মদ ফকরুল ও আমিন হোসেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে