বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিলুপ্তির পথে পাহাড়ি এলাকার মাটির ঘর

নিজস্ব প্রতিবেদক : দেশের পাহাড়ি অঞ্চলের মাটির ঘরগুলো শীতাতপ নিয়ন্ত্রিত বলে বেশ পরিচিত। কারণ এটি শীত ও গরম মৌসুমে বেশ আরামদায়ক। চারপাশে মাটির দেয়াল, ছাউনিতে ব্যবহার করা হতো ছন। বেশিদিন আগের কথা নয়, পাহাড়ি অঞ্চলের প্রতিটি পাড়ায় এক সময় মানুষের নজর কাড়তো সুন্দর এ মাটির ঘর। আদিবাসীরা বাসস্থান হিসেবে বেছে নিত এ ঘরকেই।

image-10913
কিন্তু কালের আবর্তনে দালানকোঠা আর অট্টালিকার কাছে হার মানছে এই চিরচেনা মাটির ঘর। মাটির ঘর বসবাসের জন্য আরামদায়ক হলেও যুগের পরিবর্তনে অধিকাংশ পাহাড়ি জনগোষ্ঠী মাটির ঘর ভেঙে অধিক নিরাপত্তা ও স্বল্প জায়গায় অনেক লোকের বসবাসের জন্য ইটের ঘর করছে।

রাঙামাটির কাউখালী উপজেলার হেডম্যান চিংকিউ ওয়াজার কাছে জানা যায়, প্রাচীনকাল থেকেই মাটির ঘরের প্রচলন ছিল এ অঞ্চলে। এঁটেল বা আঠালো মাটি কাদায় পরিণত করে দুই-তিন ফুট চওড়া করে দেয়াল তৈরি করা হতো। ১০-১৫ ফুট উঁচু দেয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার ওপর খড় অথবা টিনের ছাউনি দেয়া হতো।

তিনি আরো জানান, মাটির ঘর অনেক সময় দোতলা পর্যন্ত করা হতো। একটি ঘর তৈরি করতে আমাদের এক মাসেরও বেশি সময় লাগতো। সৌখিন আদিবাসী নারীরা মাটির দেয়ালে বিভিন্ন রকমের আল্পনা এঁকে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে তুলতেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা জানান, এক সময় পাহাড়িরা মাটির ঘরে বাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করতো। তবে বর্ষার সময় মাটির ঘরের ক্ষতি হয় বেশি। ভূমিকম্প বা বন্যা না হলে একটি মাটির ঘর শত বছরেরও বেশি স্থায়ী হয়।

দিনবদলের সঙ্গে সঙ্গে পাহাড়িরাও এখন ঝুঁকছে ইট আর লোহা-সিমেন্টের পাকা বাড়ি নির্মাণের দিকে। এ অবস্থায় মাটির ঘর বিলুপ্ত হতে চলেছে। তবে মাটির সঙ্গে পাটের আঁশ, প্রয়োজনীয় কংক্রিট, তক্তা ও বাঁশের ফলা ব্যবহার করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম মাটির বাড়ি বানানো যায়। এক্ষেত্রে মানুষকে মাটির বাড়ির গুণগত মান ও বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন ও আগ্রহী করে তুললে হয়তো ভবিষ্যতে টিকে থাকবে পাহাড়িদের ঐতিহ্যবাহী মাটির ঘর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ