,

সিলেটে দুটি কার্টনে ৮ টুকরো লাশ

নিজস্ব প্রতিবেদক :সিলেটের ওসমানীনগর থানার পুলিশ দুটি কাগজের কার্টন থেকে এক নারীর আট টুকরা লাশ উদ্ধার করেছে। তবে কে এই নারী, তা জানাতে পারেনি পুলিশ বা অন্য কোনো সূত্র।

image-10948

বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর সেতুর নিচ থেকে এই নারীর লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়। এরপর সেগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে কাগজপুর ডাইভারশন সড়কের সেতুর নিচে পরিত্যক্ত কাগজের দুটি কার্টনের একটিতে মানুষের হাতের কাটা অংশ দেখতে পান কয়েকজন লোক। খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ বেলা আড়াইটার দিকে কার্টন দুটি উদ্ধার করে এবং সেগুলো খুলে অজ্ঞাতনামা নারীর আট টুকরা লাশ দেখতে পায়।

ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী জানান, লাশের মুখের অংশ তরুণীর বলে নিশ্চিত হওয়া গেছে। বয়স অনুমান ২২-২৫ বছর হবে। টুকরাগুলো পলিথিনে মোড়ানো ছিল। লাশ অনেকটা গলে গেছে। লাশের সঙ্গে শিশুর কয়েকটি কাপড়ও পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, ওই তরুণী সন্তানের মা হতে পারেন।

ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করে লাশের পরিচয় উদ্‌ঘাটন করতে সিলেট-ঢাকা মহাসড়কের পাশের থানাগুলোতে ওয়্যারলেস বার্তা পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে