,

পঁচাত্তরের পর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে বসেছিলাম : প্রধানমন্ত্রী

image-12013নিজস্ব প্রতিবেদক : পঁচাত্তরের পর স্বাধীরনতার ইতিহাস বদলে দেয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তখন মুক্তিযুদ্ধের কথা বলা যেত না। একসময় মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে বসেছিলাম।

বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে স্বাধীনের পর স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র বন্ধ থাকেনি। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর বদলে ফেলতে লাগল ইতিহাস। তখন আর পাকিস্তানি হানাদার বলা হতো না। বলা হতো হানাদার। কারা হানাদার। বলার সুযোগ ছিল না। স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী-উপদেষ্টা বানানো হলো।

কোনো জাতি ইতিহাস ভুলে গেলে সেই জাতি সামনে এগোতে পারে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিুযদ্ধ নিয়ে, স্বাধীনতাবিরোধীদের নিয়ে মুখ ফুটে কিছু বলা যেত না। এমন দিন ছিল আমরা জয় বাংলা স্লোগান দিতে পারতাম না। বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করতে পারতাম না। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে বসেছিলাম।’

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘সত্যিকার কেউ যদি স্বাধীনতা এনে থাকে, তারা কি যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসাতে পারে? কেউ স্বাধীনতায় ভূমিকা রেখে থাকলে তারা কি পাকিস্তানের প্রতিনিধি হয়ে যারা জাতিসংঘে অভিযোগ নিয়ে গেছে তাদের ক্ষমতার অংশ করতে পারে?’

যুদ্ধাপরাধীদের গাড়িতে যারা পতাকা তুলে দিয়েছে তারাও সমান অপরাধী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, তাদেরও বিচার হতে হবে। আজ সময় এসেছে তাদের বিচার করার।’

প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে