বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেসটিনির দুই কর্ণধারের আবেদন খারিজের আদেশ বহাল

high-cor

নিউজ ডেস্ক : অর্থ পাচারের দুই মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির কর্তার আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের আবেদনের বিষয়ে আজ বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নো অর্ডার দেন।
একইসঙ্গে আগামী ৮ জানুয়ারি শুনানির দিন নির্ধারণ করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ফলে আপাতত হাইকোর্টের দেওয়া আদেশই বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে ডেসটিনির দুই কর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে গত ১৭ নভেম্বর হাইকোর্টে এই আবেদন করেন ডেসটিনি গ্রুপের দুই কর্তা। গত ২৪ নভেম্বর তাদের আবেদন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেন।

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২৩ কর্তাব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ২২ মাস পর ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। দুটি মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে ২৪ আগস্ট অভিযোগ গঠন করেছেন বিচারিক আদালত। সেই আদেশের বিরুদ্ধেই হাইকোর্টে আসেন তারা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত