,

স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবি মির্জা ফখরুলের

fakrulনিউজ ডেস্ক : একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সরাসরি বিরোধিতাকারীদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথ  বলেন।

বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে এদিন মির্জা ফখরুল বলেন, মহান স্বাধীনতাযুদ্ধের সময় যারা সরাসরি বিরোধিতা করেছে, তাদের বিচার হওয়া উচিত। বিএনপি সব সময় স্বাধীনতাবিরোধীদের বিচার চায়। তবে সেটা যেন রাজনৈতিক উদ্দেশ্যে না হয়।

গণতন্ত্র ও মুক্তবুদ্ধির চর্চা একসঙ্গে করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ হারিয়ে ফেলেছি। গণতন্ত্রের চর্চা করতে হবে। একই সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা করতে হবে হবে। তাহলে আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে।

স্বাধীনতার ৪৬ বছর পরও গণতন্ত্র অবরুদ্ধ দাবি করে আক্ষেপ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের দুভার্গ্য, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে স্বপ্ন আজও পূরণ হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে