,

শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈত‌্যপ্রবাহ

panchagarh_winterনিউজ ডেস্ক : উত্তরাঞ্চলে বইতে শুরু করেছে মৌসুমের প্রথম শৈত‌্যপ্রবাহ। উত্তরাঞ্চল ছাড়াও দেশের অধিকাংশ জায়গায় মাঝরাত থেকে সকাল পর্যন্ত থাকছে ঘনকুয়াশা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু‌ শৈত‌্যপ্রবাহ (তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় কক্সবাজারের কুতুবদিয়া ও টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শীতের মৌসুম শুরু হয়, ফেব্রুয়ারি পর্যন্ত তা চলে। ইতোমধ‌্যে মৃদু শৈত‌্যপ্রবাহ শুরু হয়েছে উত্তরাঞ্চলে। আগামী কয়েকদিনে তা আরও বাড়তে পারে। ডিসেম্বরে ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে। এ সময়ে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদীর অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

ডিসেম্বরে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শৈত্যপ্রবাহ মৃদু হলে ৮ থেকে ১০, মাঝারি হলে ৬ থেকে ৮ এবং তীব্র হলে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে বাতাসের তাপমাত্রা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে