বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলকে দাড়িপাল্লা নয় : সুপ্রিম কোর্ট

1481623884নিউজ ডেস্ক : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রতীক ‘দাড়িপাল্লা’ কোন রাজনৈতিক দলকে বরাদ্দ না দেয়ার জন্য নির্বাচন কমশিনকে চিঠি দেয়া হবে। সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দাঁড়িপাল্লা প্রতীক আদালতের বাইরে কোনো রাজনৈতিক দলকে যেন বরাদ্দ দেয়া না হয় সর্বোচ্চ আদালতের বিচারপতিগণ সে বিষয়ে সকলে ঐকমত্যে পৌঁছায়।সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঐ সিদ্ধান্ত অনুযায়ী, আজ নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে এ বিষয়ক চিঠি দেবে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার প্রধান এজেন্ডা ছিল সুপ্রিম কোর্টের ছুটি কমানোর বিষয়টি। আলোচনায় সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটি কমানোর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সরকারি ছুটির বাইরে গতবছর সুপ্রিমকোর্টের বাৎসরিক ছুটি ছিল ৬২ দিন। ফুলকোর্ট সভায় এই ছুটি না কমিয়ে ৬২ দিনই বহাল রাখা হয়। এজেন্ডার বাইরে দাড়িপাল্লা প্রতীক ব্যবহার করার বিষয় নিয়ে আলোচনা হয়।

ঐ আলোচনায় বিচারপতিগণ বলেন, দাড়িপাল্লা প্রতীক দেশের সর্বোচ্চ আদালতের প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। এই দাঁড়িপাল্লার প্রতীক যেন কোন রাজনৈতিক দল ব্যবহার করতে দেয়া না হয় সে বিষয়ে ফুলকোর্ট সভায় নেয়া এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানানো হোক।

সভায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকগণ উপস্থিত ছিলেন। সভার একটি সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলই নয়, এর বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই প্রতীক যাতে ব্যবহার করতে না পারে সে বিষয়ে আলোচনা স্থান পায়।

জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা ব্যবহার করতো। ইতোমধ্যে রিট মামলায় জামায়াতে ইসলামীর নিবন্ধনকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ২০১৩ সালে এই রায় ঘোষণা করে। এছাড়া দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ