মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পর্ন সাইটে প্রবেশকারীর তালিকা করার প্রশ্নই আসে না’

image-11829পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে  এ কথা বলেন তিনি। স্ট্যাটাসে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।’

এর আগে সোমবার পর্ন সাইট বন্ধের উদ্যোগের কথা জানান তারানা হালিম। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোমবার প্রতিমন্ত্রী তাঁর এই অবস্থান তুলে ধরেন।

এরপর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় পর্ন সাইটে যারা ঢুকেন তাদের তালিকা প্রকাশ করবে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই অবস্থায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী লিখেন, ‘পর্ন সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা কখনই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও (প্রযুক্তিগতভাবে) সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর।’

‘কিন্তু দুঃখ এটিই যে, এমন তালিকা করা হবে, এ ধরনের ভিত্তিহীন রটনা পড়ে সত্যাসত্য যাচাই না করেই নিজ নিজ ফেসবুক আইডিতে কিছু কিছু ব্যক্তি নেতিবাচক পোস্ট দিতে শুরু করলেন- ট্রল করা শুরু করলেন। সভ্যতা, ভব্যতার মাত্রাও অতিক্রম করলেন অনেকেই।‘

‘আমরা হয়তো কোনো পদে আছি- কিন্তু তারও আগে আমরা মানুষ। আপনাদের সকলের মতো কষ্ট-দুঃখ, মান-অপমানবোধ আমাদেরও আছে। আমরা ভিন গ্রহের বাসিন্দা নই। রক্ত-মাংসের মানবিকবোধসম্পন্ন আবেগময় মানুষ আমরাও। সেটি কি ভাবেন?’

‘মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দেবার অধিকারও আছে।কিন্তু সত্য না জেনে কাউকে অপমান করার অধিকার যেমন আমার নেই, তেমনি আপনারও নেই।’

‘সত্য হচ্ছে, আমরা দেশের ভিতরের পর্ন সাইট বন্ধের উদ্দেশে কমিটি করেছি। তারা দেশের ভিতরের পর্ন সাইটগুলোর তালিকা দেবে (কোন ব্যক্তির নয়)। দেশের ভিতরের পর্ন সাইটগুলো বন্ধ করতে আইএসপি ও আইআইজিরা পদক্ষেপ নিবে। যদিও রিপোর্টটি এখনো হাতে পাইনি।’

‘বাইরে থেকে জেনারেটেড বা ইউটিউবে এসব কন্টেন্ট পুরোপুরি ব্লক করা যায় না- যদি সত্তর ভাগও করা যায়, মানুষ উপকৃত হবে।

আমি কতগুলো কাজের কথা বলেছি, সবই কিন্তু করেছি, করছি। এটাও করতে চাইছি। কারণ একাধিক পত্রিকার খবরে দেখলাম, দেশের জনগোষ্ঠীর একটা অংশ পর্ন-আসক্তির কারণে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। কিন্তু কারো নামের তালিকা প্রকাশের প্রশ্নই আসে না। যারা আমাকে নিয়ে ট্রল করছেন, তাদের অনুরোধ করছি, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। পর্ন সাইটগুলো নিয়ন্ত্রিত হোক, তা কি আপনারা চান, নাকি চান না? না চাইলে দৃঢ়ভাবে বলুন, চান না।’

‘ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে প্রত্যেকেই নিজে নিজ রাজ্যের রাজা। কিন্তু রাজা হলেই জুলুম করা যায় না। কলম থাকলেই সাংবাদিক হওয়া যায় না। দু-একটি মিছিলে গেলেই রাজনীতিবিদ হওয়া যায় না। জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আসুন, আমরা মানুষ হই। কাউকে ছোট করে কিছু লেখার আগে শতবার ভাবি। কারণ, মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ। চলুন, এ কাজটি করি সবার আগে।’

1481613117-tarana-halim-02

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের