বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগের তদন্ত চলছে : নৌ-মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার সাঁওতাল পল্লীতে পুলিশের দেয়া অগ্নিসংযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈরের চৌয়ারীবাড়ি-ভেন্নাবাড়ি মতিলাল উচ্চ বিদ্যালয় এলাকার একটি সেতুর উদ্ধোধন শেষে নৌ-মন্ত্রী এ কথা বলেন।

image-10791

শাজাহান খান বলেন, সরকারি জায়গায় কোনো স্থাপনা থাকলে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সরকার তা সরিয়ে দিতে পারে। যদি কেউ এমনিতে না সরায় সেক্ষেত্রে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারে সরকার।পুলিশের দেয়া অগ্নিসংযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

 

এরপর নৌ-মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিম শেষে বিদ্যালয়ে নতুন ভবন করাসহ উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দেন।

এ সময় অন্যান্যের মাঝে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিদ্যালয়ের সভাপতি প্রতিক বারুরী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত