,

স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন বুধবার

নিজস্ব প্রতিবেদক : ভারত সরকারের আমন্ত্রণে বিজয় দিবস উদযাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে।বুধবার (১৪ ডিসেম্বর) তারা ভারতে যাবেন বলে ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারা দেশে ফিরবেন ১৮ ডিসেম্বর।

image-10800
সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গী হিসেবে থাকবেন ৩০ জন মুক্তিযোদ্ধা, ছয়জন সামরিক কর্মকর্তা, তাদের স্ত্রী-সহযোগী, তিনজন সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কূটনৈতিক, আমলা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার দল ফোর্ট উইলিয়ামসে বিজয় দিবসের অনুষ্ঠানের অংশ নেবেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় যোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া, সফরে দলটি শান্তিনিকেতন পরিদর্শন করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকেও একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। পাঁচ দিনের সফরে ১৪ ডিসেম্বর এ দলটি ঢাকায় আসবে। প্রতিনিধি দলে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ২৮ জন ভারতীয় যোদ্ধা, চার সমারিক কর্মকর্তা ও তাদের স্ত্রী-সহযোগীরা আসবেন। তারা বিজয় দিবসে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন এবং প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও স্টাফ অফিসারদের সাথে সাক্ষাৎ করবেন। তাছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ওয়ার কোরস ফাউন্ডেশন এবং ঢাকা ক্লাবে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন।

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের ‍মুক্তিযোদ্ধা ও যুদ্ধে অংশ নেয়া ভারতীয় যোদ্ধাদের মধ্যে পারস্পরিক এই সফর বিনিময় ২০০৫ সাল থেকে শুরু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে