বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ ও ওমরাহ মেলা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : হজে যেতে ইচ্ছুক লোকজনকে আকৃষ্ট করতে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দশম হজ ও ওমরাহ মেলা।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই মেলা ১৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত চলবে।

image-10746

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার এ কথা জানান। এ ছাড়া সরকারের কাছে তিনি নানা দাবি-দাওয়া তুলে ধরেন।

লিখিত বক্তব্যে ইব্রাহিম বাহার বলেন, মোট হজযাত্রীর ৯৮ ভাগ বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। তাই হজে যেতে উচ্ছুকচ্ছু লোকজনের মধ্যে যোগসূত্র স্থাপন, হজযাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের বর্জন এবং হজসংক্রান্ত প্রশিক্ষণ দেয়াই মূলত হজ ও ওমরাহ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য।

হজযাত্রীদের প্রতারিত হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে ইব্রাহিম বাহার বলেন, হজ এজেন্টকে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়ার পূর্বে হজযাত্রীদের পাসপোর্ট হস্তান্তর করা থেকে বিরত থাকতে হবে। কোনো অবস্থাতে কোনো মধ্যস্বত্বভোগী বা কাফেলার সাথে হজে গমনের জন্য আর্থিক লেনদেন করা যাবে না।

বর্তমানে হজে যেতে হলে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসের মাধ্যমে যেতে হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আপিল বিভাগ ৮ ডিসেম্বর ‘থার্ড ক্যারিয়ার’ ওপেন করার নির্দেশ প্রদান করেছেন। এ জন্য দ্রুত আদালতের রায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য ১ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয়ে ২০১৭ সালের হজের প্রস্তুতি সভায় ধর্ম মন্ত্রণালয় ২০ ডিসেম্বর থেকে হজের প্রাক্‌-নিবন্ধন শুরুর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দেয়। সংবাদ সম্মেলনে এরও বিরোধিতা করেন হাবের সভাপতি ইব্রাহিম বাহার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হজের প্রশাসনিক অনেক কর্মকাণ্ড বাকি রয়েছে। তাছাড়া হজের প্যাকেজ ঘোষণা হয়নি। এখনো কোনো সুস্পষ্ট নীতিমালাও প্রকাশ করা হয়নি। এই ধরনের সিদ্ধান্ত নিতে হয় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে। আমার জানামতে, এ ধরনের কোনো বৈঠক হয়নি। সুতরাং এটা হাওয়া থেকে আসা সিদ্ধান্ত।

৩০ জানুয়ারির পর হজের প্রাক্‌-নিবন্ধন কার্যক্রম শুরুর দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ, জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হেলাল, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন, অর্থ সচিব ফজলুল ওয়াহাব মাসুম, সংস্কৃতিসচিব নূর মোহাম্মদ, সাবেক সহসভাপতি আবদুল কবির খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত