,

উগ্রবাদীরা এখনো সক্রিয় : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রাদায়িক উগ্রবাদীরা এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

image-10767-1481627092

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, গুলশান, শোলাকিয়ায় সাম্প্রদায়িক উগ্রবাদীরা হামলা করেছিল। ধারাবাহিকভাবে পুলিশি অভিযানের ফলে তারা এখন নিস্ক্রিয় এবং দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তলে তলে তারা আরো বড় ধরনের ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে কিনা সেটা কি আমরা জানি? তাই আমার মনে হয় তারা উপরে উপরে নিস্ক্রিয়; কিন্তু ভেতরে ভেতরে সক্রিয়।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমরা বাংলাদেশে শান্তি চাই, স্থিতি চাই। আমাদের ধর্মের বাণী মতে আমারে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। শান্তির যারা শত্রু, যারা সন্ত্রাসী কার্যক্রম করে উগ্রবাদী তৎপরতায় লিপ্ত হয় তাদের প্রতিরোধ করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। শান্তির শত্রুদের প্রতিহত, প্রতিরোধ এবং পরাজিত করতেই হবে। এটা ইসলামের শিক্ষা।

তিনি আরো বলেন, আজকে সন্ত্রাসী তৎপরতা বৈশ্বিক সমস্যা। আমাদের দেশেও কিছু ঘটেছে। যারা পবিত্র ঈদের দিন সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা মুসলমান হলেও ইসলামের লোক হতে পারে না। তারা মুসলিমদের শত্রু।

আঞ্জুমানের কেন্দ্রীয় সভাপতি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসনী ওয়াল হোসাইনী মাইজভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে