,

৫ লাখ প্রতিষ্ঠানকে ইসিআর দেবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক : শতভাগ ভ্যাট আদায় নিশ্চিত করতে ২০২১ সালের মধ্যে পাঁচ লাখ প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) মেশিন সরবরাহ করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে আগামী বছরে ৫০ হাজার প্রতিষ্ঠানকে দেয়া হবে এ মেশিন। ভর্তুকি মূল্যে ইসিআর মেশিন পাবে এসব প্রতিষ্ঠান।

image-10707

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ভ্যাট) রেজাউল হাসান এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যারা ভ্যাটের হিসাব রাখতে ভয় পান, সেসব প্রতিষ্ঠান ইসিআর মেশিন ব্যবহার করলে ভ্যাটের হিসাব রাখতে যেমন নিরাপত্তাবোধ করবেন এবং সহজে হিসাবও রাখতে পারবেন। এ উপলব্ধি থেকেই মেশিন সরবরাহের এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া নতুন আইন অনুযায়ী অনলাইনে ভ্যাট আদায় কেন্দ্রিয়ভাবে পর্যবেক্ষণ করার যে উদ্যোগ তাও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ২০১৭ সালের মধ্যে ভ্যাট নিবন্ধিত ৫০ হাজার প্রতিষ্ঠানকে ইসিআর মেশিন সরবরাহ করা হবে। ২০২১ সালের মধ্যে মোট পাঁচ লাখ প্রতিষ্ঠানকে এই মেশিন দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) হিসাব মতে, দেশে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৮০ লাখ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাত্র সাড়ে ৮ লাখ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধিত। রেজাউল হাসান জানান, ভ্যাট নিবন্ধিত সাড়ে ৮ লাখ প্রতিষ্ঠানের মধ্যে থেকে ৫০ হাজার উপযুক্ত প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। যাদেরকে ২০১৭ সালের মধ্যে ইসিআর মেশিন দেয়া হবে। ব্যবসা প্রতিষ্ঠানে ইসিআর মেশিনের ব্যবহার বাড়াতে পারলে ভ্যাট আদায়ও বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইসিআর মেশিন মূলত অপারেটভিত্তিক যন্ত্র। কোনো দোকানে পণ্য কিনলে এ মেশিনের পণ্যের নাম পরিমাণ ও মূল্য তালিকা সংযুক্ত করা হয়। আর এ মেশিন থেকে ওই প্রতিষ্ঠানের টিন নম্বরে ভ্যাটের সঠিক পরিমাণ যুক্ত হয়।

এ ছাড়া ইশিআর মেশিনের বড় সুবিধা হলো এগুলো দিয়ে ক্যাশ, ক্রেডিট বা ডেবিট কার্ডসহ অন্যান্য অনলাইনভিত্তিক আর্থিক লেনদেন করে কেনাবেচা করা যায়। বাংলাদেশে বর্তমানে ১৬ হাজার থেকে ৬৩ হাজার টাকা মূল্যমানের ইসিআর মেশিন পাওয়া যায়। ক্যাসিও টিই-এম ৮০ ইসিআর মেশিনের দাম ১৬ হাজার টাকা। একই ব্র্যান্ডের এসইএস ১০-এর দাম ১৮ হাজার টাকা। এছাড়া স্যাম ৪ এসএসপিএস ক্যাশ রেজিস্টার মেশিনের দাম ৬৩ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে