বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পর্ন: নাম প্রকাশের প্রশ্নই আসে না’

 

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, পর্নসাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না। বরং ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ।

image-10712-1481612149

তিনি বলেন, পর্নসাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা কখনই বলিনি। এটি কোনোদিন হবেও না। টেকনিক্যালিও তা সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক ভ্যারিফাইড পেজে স্ট্যাটাস দিয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

পোস্টে তিনি আরও বলেন, ‘দুঃখ এটিই যে, এমন তালিকা করা হবে, এ ধরনের ভিত্তিহীন রটনা পড়ে সত্যতা যাচাই না করেই অনেকে নিজেদের ফেসবুক আইডিতে নেতিবাচক পোস্ট ও ট্রল করা শুরু করলেন। সেই সাথে সভ্যতার মাত্রাও অতিক্রম করলেন অনেকেই।’

তিনি বলেন, আমরা হয়তো কোনো পদে আছি- কিন্তু তারও আগে আমরা মানুষ। আপনাদের সকলের মতো কষ্টদুঃখ, মান-অপমানবোধ আমাদেরও আছে। আমরা ভিনগ্রহের বাসিন্দা নই। রক্তমাংসের মানবিকবোধসম্পন্ন আবেগময় মানুষ আমরাও। সেটি কি ভাবেন?

মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। আমাদের কাজের ভুলত্রুটি ধরিয়ে দেয়ার অধিকারও আছে। কিন্তু সত্য না জেনে কাউকে অপমান করার অধিকার যেমন আমার নেই, তেমনি আপনারও নেই।’

সত্য হচ্ছে, আমরা দেশের ভিতরের পর্নসাইট বন্ধের উদ্দেশ্যে কমিটি করেছি। তারা দেশের ভিতরের পর্নসাইটগুলোর তালিকা দেবে (কোন ব্যক্তির নয়)। দেশের ভিতরের পর্নসাইটগুলো বন্ধ করতে ISP ও IIG’রা পদক্ষেপ নেবে। যদিও রিপোর্টটি এখনও হাতে পাইনি। বাইরে থেকে জেনারেটেড বা ইউটিউবে এসব কন্টেন্ট পুরোপুরি ব্লক করা যায় না- যদি ৭০ ভাগও করা যায়, মানুষ উপকৃত হবে।

তারানা হালিম আরও বলেন, আমি কতগুলো কাজের কথা বলেছি, সবই কিন্তু করেছি, করছি। এটাও করতে চাইছি। কারণ একাধিক পত্রিকার খবরে দেখলাম, দেশের জনগোষ্ঠীর একটা অংশ পর্নআসক্তির কারণে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। কিন্তু কারো নামের তালিকা প্রকাশের প্রশ্নই আসে না। যারা আমাকে নিয়ে ট্রল করছেন, তাদেরকে অনুরোধ করছি, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান- পর্ন সাইটগুলো নিয়ন্ত্রিত হোক, তা কি আপনারা চান, নাকি চান না? না চাইলে দৃঢ়ভাবে বলুন, চান না।

ফেসবুক সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, এখানে প্রত্যেকেই নিজে নিজ রাজ্যের রাজা। কিন্তু রাজা হলেই জুলুম করা যায় না। কলম থাকলেই সাংবাদিক হওয়া যায় না। দু-একটি মিছিলে গেলেই রাজনীতিবিদ হওয়া যায় না। জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আসুন, আমরা মানুষ হই। কাউকে ছোট করে কিছু লেখার আগে শতবার ভাবি। কারণ, মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ। চলুন, এ কাজটি করি সবার আগে। সবাইকে ধন্যবাদ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত