বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিসহ ৫ দলকে আলোচনায় ডেকেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি, জাতীয় পার্টি, এলডিপি, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু)কে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।সোমবার রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

image-10594

জয়নাল আবেদীন জানান, ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় বিএনপি, ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (ইনু) ডাকা হয়েছে। বাকি নিবন্ধিত দলগুলোকে পর্যায়ক্রমে ডাকা হবে।

গত ১৮ নভেম্বর এক অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রস্তাবে তিনি সব দলের সাথে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে সর্বজনশ্রদ্ধেয় বিতর্কমুক্ত ব্যক্তিদের নিয়ে একটি কমিশন গঠনের সুপারিশ করেন। আওয়ামী লীগ বিএনপির প্রস্তাবটি প্রত্যাখ্যান করে আসছে।

গত ৬ ডিসেম্বরনির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবের অনুলিপি এবং রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের একটি আবেদন বঙ্গভবনে পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধিদল। প্রস্তাব নিয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে যান। তারা রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইনুর রহমানের সাথে দেখা করে প্রস্তাবের অনুলিপি দেন।

সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন গঠন করার এখতিয়ার রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে তিনি নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে পারেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। বিএনপি এবারও সব দলের সাথে আলোচনার ভিত্তিতে কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত