বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজদের নিয়ে আতঙ্কের কিছু নেই : আইজিপি

 

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, নিখোঁজ হওয়া মানেই জঙ্গিতে যোগদান করা নয়। তাই নিখোঁজ হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেকে পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার কারণে চলে যায় আবার ফিরে আসে। তারপরও পুলিশকে জানালে আমরা খুঁজে বের করে আনার চেষ্টা করি এবং অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছি।

image-10631-1481548418

সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সম্মেলন ক‌ক্ষে আয়োজিত ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদুল হক এ কথা বলেন।

আইজিপি বলেন, জঙ্গিরা বাংলার মাটিতে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তারা যে সমস্যার সৃষ্টি করেছিল তা কঠোর হাতে দমন করা হয়েছে। আমরা তাদের অনেক চাপে রেখেছি। তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছি।

ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান এ সভায় সভাপতিত্ব করেন।এ সময় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, আবু কালাম সিদ্দিক, বিনয় কৃষ্ণ বালা গোপালগঞ্জের পুলিশ সুপারসহ ১৩ জেলার পুলিশ সুপার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে।

দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশে প্রসঙ্গে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বেশ কিছু রোহিঙ্গা কক্সবাজারে জনগণের সাথে মিশে গেছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ তাদের কথাবার্তা ও আচার-আচরণ সেখানে বসবাসকারীদের মতো। আমরা তাদের নজরদারিতে রেখেছি যাতে তারা কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতের অবনতি ঘটাতে না পারে।

এর আগে আইজিপি গোপালগঞ্জ শহরে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত পুলিশ অফিসার্স মেসের উদ্বোধন করেন। পরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখানে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত