বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চবির হলে মিললো দিয়াজের বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট

1332148নিউজ ডেস্ক : কেন্দ‌্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও নিজের স্নাতকের সার্টিফিকেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমানত হলে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তবে দিয়াজের পরিবারের দাবি, দিয়াজকে হত্যা করে এই সার্টিফিকেটগুলো নিয়ে গিয়েছিল হত্যাকারীরা।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সার্টিফিকেট দুটি হলের ডাইনিংয়ের পাশের খোলা জায়গায় খুঁজে পান ওই হলের কর্মচারীরা। পরে তারা আমানত হলের অফিস সহকারী মিজানের কাছে এগুলো জমা দেন। অফিস সহকারী মিজান বলেন, এরকম সার্টিফিকেট পাওয়ার পর আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় প‌্রশাসনকে জানাই। পরে প‌্রক্টর স্যার এসে এগুলো নিয়ে গেছেন।   এর মধ্যে একটি অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা দিয়াজ ইরফানের বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও অন্যটি তার নিজের বলে জানতে পেরেছি।

বিশ্ববিদ্যালয়ের প‌্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা সার্টিফিকেট দুটি অফিসে নিয়ে আসি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে দিয়াজের বড় বোন অ্যাডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা বলেন, গত ২৯ অক্টোবর রাতে আমাদের বাসায় হামলা চালিয়ে টাকাপয়সা, স্বর্ণালংকার, আমার বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও দিয়াজের বেশকিছু সার্টিফিকেট নিয়ে যায় হামলাকারী ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা।   এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া আমার ছোটভাই মিরাজ ইরফানের সাক্ষাৎকারের জন্য বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটি দরকার ছিল।

দিয়াজ আমাকে জানিয়েছিল, টাকার বিনিময়ে চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ অভি দিয়াজকে সার্টিফিকেগুলো ৮ নভেম্বরের দিকে ফেরত দিয়েছিল। এজন্য দিয়াজ আমার কাছ থেকে পাঁচ হাজার টাকাও নিয়েছিল। মিরাজের সাক্ষাৎকার সম্পন্ন হওয়ার পর থেকে সার্টিফিকেটগুলো বাসায় ছিল। কিন্তু দিয়াজের মৃত্যুর দিন ২০ নভেম্বর থেকে বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও দিয়াজের স্নাতকের সার্টিফিকেট আর পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে সেগুলো আমানত হলে পাওয়া গিয়েছে বলে শুনলাম। বলেন জুবাঈদা। দিয়াজকে হত্যা করে এই দুটি সার্টিফিকেট হত্যাকারীরা নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ