,

সাততলা বস্তিতে আগুন, পুড়েছে শতাধিক ঘর

image-52849-1481515409নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনার সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৫টি প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। পরে তাদের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন যখন লাগে তখন বস্তির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে পড়েছিলেন। তবে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বস্তির বাসিন্দারা বৈদ‌্যুতিক গোলযোগ বা রান্নার চুলা থেকে আগুন লাগার সন্দেহের কথা বললেও ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি।

মহাখালীতে স্বাস্থ্য বিভাগের জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা ওই বস্তিতে প্রায় সাতশ ঘরে কয়েক হাজার মানুষের বসবাস।

এর আগে গত ৪ ডিসেম্বর সাততলা বস্তির দুই কিলোমিটারের মধ‌্যে থাকা মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে কয়েকশ ঘর পুড়ে যায়। আমাদের সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে