নাসিক নির্বাচনের টাকার ছড়াছড়ি!
নিউজ ডেস্ক : দেশের অন্যসব স্থানীয় নির্বাচনের চেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অর্থের ছড়াছড়ি অনেক বেশি হবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ঠরা। এ নির্বাচনে প্রকৃত রাজনীতিকরা পাত্তা পাচ্ছেনা । অরাজনীতিক ব্যক্তিরা প্রবাব বিস্তার করছেন। নির্বাচন কমিশনের হলফনামা থেকে জানাজায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে সিংহভাগ প্রার্থীর পেশা ব্যবসা।এ নির্বাচনে ২০১ জন প্রার্থীর মধ্যে ১৭৫ জনেরই পেশা হচ্ছে ব্যবসা। বাকিরা কেউ চিকিৎসক, আইনজীবি, শিক্ষকতা, গৃহিনী, দলিল লেখক, টিউশনি ও কৃষিজীবি। ইলেকশন ওয়ার্কিং গ্রুপ বলছেন, নির্বাচনে অর্থের ছড়াছড়ি হওয়ায় পেশাদার রাজনীতিকদের চেয়ে ব্যবসায়ীদের প্রবণতা বাড়বে। প্রার্থীদের হলফনামা পর্যাড়লোচনা করে এ তথ্য পাওয়া গেছে। মেয়র পদে সাত জন প্রার্থীর মধ্যে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জনের মধ্যে ১৪৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জনের মধ্যে ২৬ জন নিজেদের পেশা ব্যবসা উল্লেখ করেছেন। সে হিসাবে প্রায় ৮৭ শতাংশ প্রার্থী ব্যবসায়ী। নির্বাচন পর্যাবেক্ষণ সংস্থাগুলোর একটি মোর্চা ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ-ইডব্লিউজি’র পরিচালক আব্দুল আলীম এ বিষয়ে বলেন, নির্বাচন করতে গিয়ে প্রচুর টাকার দরকার পড়ে। নির্বাচন কমিশন ব্যয়সীমা বেঁদে দিয়েও তা তদারকি না করায় অর্থের ছড়াছড়িও বন্ধ হচ্ছে না। সেক্ষেত্রে রাজনীতিকদের পেছনে ফেলে ব্যবসায়ীরাই এখন ভোটের দৌঁড়ে বেশি।
তিনি জানান, জাতীয় নির্বাচনের সঙ্গে পাল্লা দিয়ে স্থানীয় নির্বাচনেও ব্যবসায়ীদের সংখ্যা বেড়েছে এটা তারই প্রমাণ। জাতীয় সংসদে নির্বাচিতদের ৬০ শতাংশের পেশা ব্যবসা। এখন সিটি নির্বাচনে তা আরও ছাড়িয়ে গেছে। অনেক যোগ্য প্রার্থী রয়েছে যারা ভোটে দাঁড়াতে চান; কিন্তু অর্থের ব্যবহার বেড়ে যাওয়ায় অনেক সম্ভাব্য প্রার্থী ভোটে নিরুৎসাহিত হয়। ব্যবসায়ীদের ভোটে আসাটা প্রমাণ করে তৃণমূলেও রাজনৈতিক শূন্যতা বাড়ছে বলেন আলীম। নির্বাচন কমিশন ব্যয়সীমা বেঁধে দিলেও মাঠের পরিস্থিতি তদারকির কোনো ব্যবস্থা না থাকায় প্রার্থীদের দেওয়া প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রায় সব মহলেই প্রবল সন্দেহ রয়েছে। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি সম্প্রতি দাবি করে, গেল বছরে ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীরা তাদের সীমার চেয়ে সাত থেকে ২১ গুণ পর্যন্ত বেশি ব্যয় করেছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদও বলেছেন, অনেকেই ‘সঠিক তথ্য’ দেন না। প্রার্থীদের নির্বাচনী ব্যয় যাচাই-বাছাই করে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ ইসি নেবে। হলফনামায় সেলিনা হায়াৎ আইভী হলফনামা অনুযায়ী, ৫ জুন ১৯৬৬ সালে জন্ম আইভীর। স্বামী কাজী আহসান হায়াত, মা মমতাজ বেগম।তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা-ডক্টর অব মেডিসিন (এমডি); বর্তমানে কোনো ফৌজদারী মামলায় অভিযুক্ত নন তিনি।পেশায় চিকিৎসক এ প্রার্থীর বিরুদ্ধে আগেও কোনো মামলা দায়ের হয় নি।আয়ের উৎস আইভীর মেয়র হিসাবে সম্মানী ও বেতন ভাতা ১১ লাখ ৩৪ হাজার টাকা।
অস্থাবর সম্পদে রয়েছে- নগদ টাকা ৩ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১৫ লাখ ২১ হাজার ৪৭১ টাকা।স্বর্ণ ও অন্য অলঙ্কার রয়েছে ২ লাখ ৬০ হাজার টাকার। ইলেকট্রনিক সামগ্রী ২ লাখ টাকা, আসবাব ১ লাখ ৯২ হাজার ৭৭৯ টাকা ও অন্যান্য (পারিবারিক ঋণ প্রদান) ১৭ লাখ টাকা।স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- যৌথ মালিকানায় ১১২ শতাংশ অকৃষি জমি; এরমধ্যে এক অষ্টমাংশ আইভীর। কোনো দায় দেনা নেই তার। মো. সাখাওয়াত হোসেন খান সাখাওয়াত হোসেন খানের জন্ম ২০ অগাস্ট ১৯৬৯ সালে। বাবা মো. ফজল খান ও মা হোসনে আরা বেগম। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বিএ, এল এল বি। পেশায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবি সাখাওয়াত। বর্তমানে ফৌজদারী মামলায় অভিযুক্ত নন বলে উল্লেখ করেন তিনি।তবে নারায়ণগঞ্জ থানার একটি মামলা ১৮(১১)০৯ বিচারাধীন এবং ফতুল্লা থানার একটি মামলা ১০ (০১) ১৫ তদন্তাধীন রয়েছে। অতীতে কোনো ফৌজদারী মামলা দায়েরের বিষয়ে হলফনামায় তিনি জানান, দণ্ডবিধির ১৮৬০ সনের নারায়ণগঞ্জ থানায় ২২ (১১)৯৯ ও ১৯০৮ বিস্ফোরক দ্রব্যের উপাদানাবলীর মামলায় ২২ (১১)৯৯ খালাস রয়েছেন তিনি।
আয়ের উৎস হিসাবে ব্যবসায় বাৎসরিক আয় ৫ লাখ ২৯ হাজার ৭৯৯ টাকা ও প্রার্থীর উপর নির্ভরশীলদের আয় ৩ লাখ ৩৫ হাজার ৫শ’ টাকা। ব্যাংকের সুদ থেকে বছরে ৩ হাজার ৮০১ টাকা পান তিনি।
অস্থাবর সম্পদের তালিকায় রয়েছে-নিজের নামে ১৭ লাখ ১২ হাজার ৯০৮ টাকা ও স্ত্রীর নামে ৯ লাখ ৬৮ হাজার ২২৯ টাকা। ব্যংকে স্ত্রীর নামে ৫ হাজার ২৪৯ টাকা, সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত রয়েছে স্ত্রীর নামে ৩০ হাজার টাকা। প্রার্থীর নিজের নামে একটি মাইক্রোবাস ও টয়োটা নোহা রয়েছে যার দাম ১৫ লাখ ৫২ হাজার ৩৭৭ টাকা। নিজের নামে স্বর্ণালঙ্কার রয়েছে আড়াই লাখ টাকার ও স্ত্রীর নামে ৪০ ভরি যার মূল্য ২ লাখ টাকা।ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ৫০ হাজার টাকা, আসবাব ৫০ হাজার টাকা, ব্যবসায় মূলধন ২৩ লাখ ৯৮ হাজার ৩৭৪ টাকা এবং স্ত্রীর নামে ৫ লাখ ৩০ হাজার টাকা। অকৃষি জমি নিজের নামে ১৪ লাখ ৩২ হাজার টাকা ও স্ত্রীর নামে ২ লাখ ৭৬ হাজার টাকা রয়েছে স্থাবর সম্পদ হিসাবে।কোনো দায় দেনা নেই এ প্রার্থীর। প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রতীক পেয়ে চালাচ্ছেন প্রচারণা।











