,

৫ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার টার্গেট

নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালের মধ্যে ৫ লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) টার্গেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নবনির্মিত ভবনে সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুযায়ী, দেশে ৮০ লাখ ব্যবসা প্রতিষ্ঠান আছে। অথচ নিবন্ধিত প্রতিষ্ঠান আছে ৫০ হাজার। প্রতিষ্ঠান নিবন্ধন বাড়াতে হবে।

nbrlogo1
অর্থমন্ত্রী বলেন, দেশ চালাতে, উন্নয়ন করতে ও সেবা পেতে হলে রাজস্ব দিতে হবে। আয়কর ও ভ্যাট এখন রাজস্ব আয়ের প্রধান খাত। এখন ভ্যাট আদায় বেশি হচ্ছে। ভ্যাট সবাইকে সমান দিতে হচ্ছে। এই বোঝাটি কমানো হয়েছে। উদ্দেশ্য হাসিল করতে প্রতি স্তরে হিসাব রাখতে হবে। তাহলে ভ্যাট বোঝা হবে না। হিসাব রাখার কাজ সহজ করতে ব্যবসায়ীদের ইসিআর মেশিন সরবরাহ করা হবে।তিনি আরো বলেন, কর দেওয়া বাহাদুরির বিষয়। ২০২১ সালের মধ্যে ৫ লাখ প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় এসে বাহাদুরির দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করি।
সেমিনারে অর্থ প্রতিমন্ত্রী বলেন, কর আদায় করে জমা না দেওয়া অপরাধ, সেটা জনগণকে বোঝাতে হবে। ইসিআর মেশিন স্থাপন করলে ভ্যাট আদায় বাড়বে।তিনি আরো বলেন, সরকারের সব কাজে স্বচ্ছতা ও সহমর্মিতা প্রয়োজন। কর্মকর্তাদের খোলস থেকে বেরিয়ে মাঠে নেমে জনগণের ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে। জনগণের দেওয়া করের টাকা সরকার কোথায় ব্যয় করছে, সে বিষয়ে জনগণকে বোঝানোর প্রয়োজন রয়েছে বলে মনে করি।

ব্যবসায়ী নেতা সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নিতে শুধু টেলিভিশনের পর্দায় নয়, প্রকৃতপক্ষে ব্যবসায়ীদের সঙ্গে পার্টনারশিপ করতে হবে। এখনো কিছু ভুল বোঝাবুঝি রয়েছে। এগুলোর অবসান দরকার।

অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট দেওয়া নয়টি প্রতিষ্ঠান ও ঢাকার চারটি ভ্যাট কমিশনারেটের আওতায় ২১টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে