মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ছয় নেতাকে স্থায়ী বহিষ্কার করল ছাত্রলীগ

image-3776চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রতিপক্ষের দুজনকে মারধর করার ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী। আজ রোববার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সংগঠনটি থেকে বহিষ্কার হওয়া নেতারা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. রকিব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম ও আরিফুল হক।

এস এম জাকির হোসাইন বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুজনকে মারধর করায় ওই ছয়জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবহির্ভূত কাজে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক আজিজুল ইসলাম ও আইন সম্পাদক আবু সাঈদকে মারধর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারীরা। চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত জেলা পুলিশ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া দুজন সংগঠনটির কেন্দ্রীয় প্রয়াত সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের