,

শহরাঞ্চলের ৮২ শতাংশ শিশু শারীরিক বা মানসিক শাস্তির শিকার

manosik-santiনিউজ ডেস্ক : বাংলাদেশের শহরাঞ্চলের ১ থেকে ১৪ বছর বয়সী ৮২ শতাংশের বেশি শিশু মানসিক আগ্রাসন কিংবা শারীরিক শাস্তির মুখোমুখি হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা, ইউনিসেফের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

শহরাঞ্চলে শিশুদের অবস্থা নিয়ে পরিচালিত এই জরিপে ১৭.৬ শতাংশ শিশু মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয় বলে উল্লেখ করা হয়।
জরিপে দেখা যায়, শহরাঞ্চলে ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের প্রায় ৩৩ শতাংশ বিবাহিত।
মূলত: শহরাঞ্চলে শিশুদের স্বাস্থ্যগত, সামাজিকসহ নানা বিষয়ের দিকে আলোকপাত করা হয়। জরিপে বাংলাদেশের ৭ টি বিভাগীয় শহরের তথ্যও পৃথকভাবে তুলে ধরা হয়েছে।
বস্তিবাসী শিশুরা তুলনামূলক বেশি শারীরিক শাস্তির মুখোমুখি হলেও বস্তির বাইরের শিশুদের মধ্যেও এই সংখ্যা কম নয়। বস্তিবাসীদের মধ্যে প্রায় ৮৫ শতাংশ এবং বস্তিবাসীর বাইরে ৮২ শতাংশ শিশু শাস্তির মুখোমুখি হয়।
জরিপ অনুযায়ী, বাংলাদেশের শহরাঞ্চলের ১-৫ বছর বয়সী ২০ শতাংশের বেশি শিশুর ওজন ইউনিসেফ নির্ধারিত আন্তর্জাতিক মানের চেয়ে কম এবং ২৬ শতাংশের বেশি শিশুর উচ্চতা মানদণ্ডের তুলনায় কম।
পৃথকভাবে সিলেটের শহরাঞ্চলে শিশুদের মধ্যে কম ওজন এবং উচ্চতার হার সবচেয়ে বেশি দেখা গেছে। সেখানে ৩৫ শতাংশ শিশুর উচ্চতা এবং প্রায় ২৬ শতাংশ শিশুর ওজন মানদণ্ডের তুলনায় কম।
বাংলাদেশের শহরাঞ্চলের ২০ হাজার বাড়িতে এই জরিপ চালানো হয়।বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে