,

বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে উদগ্রীব জাপান

image-11549নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিষয়ে সবধরনের নিরাপত্তা সতর্কতা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। জাপান সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মন্ত্রী বলেন, ‘জাপান সফরে দেশটির অর্থমন্ত্রী এবং জাইকার প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তারা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে উদগ্রীব। তারা বলেছেন বাংলাদেশে বিনিয়োগে এখন আর কোনো ঝুঁকি নেই। প্রাইভেট ও সরকারি- উভয় খাতেই বড় বিনিয়োগ করবে জাপান।’

রবিবার নিজ দপ্তরে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘জাপান কখনোই বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেনি। এমনকি হলি আর্টিজানের মতো জঘন্য ঘটনায়ও তারা বিনিয়োগে আগ্রহ হারায়নি। তারা শুধু তাদের কর্মীদের নিরাপত্তার দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বড় বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিনিয়োগে চীন এবং ভারতের মতো জাপানও সঙ্গী হবে।’

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিক নিহত হন। তাদের বেশির ভাগই জাপানের। এ ঘটনার পর জাপানের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাংলাদেশ সফর সাময়িকভাবে স্থগিত করে।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর সরকার সব পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করেছে। এখন আর নিরাপত্তা সংকট নেই। ’

আসছে বছরের এপ্রিলে জাইকার ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এপ্রিলে জাপানে অর্থবছর শুরু হয়। তারা ওই সময়ে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে। ওই সময়ে তিনি বাংলাদেশে এলে অনেক বিষয়ে চুক্তি হবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর বাংলাদেশে তাদের কর্মী ও সরকারি কর্মকর্তাদের বিষয়ে ভ্রমণ ও চলাফেরায় কতর্কতা জারি করে জাপান। কিন্তু এই সতর্কতা সরকারি অফিসিয়ালরা মেনে চললেও, প্রাইভেট কোম্পানিগুলো এই সতর্কতা জারির নোটিকেস কর্ণপাত করেনি। তারা সক্রিয়ভাবে কাজ করেছে। ’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষযে সিআইডির প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি প্রতিবেদনটি এখনও দেখিনি। এবিষয়ে কথা বলা যাবে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে