বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি ফিরে এসেছে রংপুরের ‘নিখোঁজ’ ছাত্র জাকির

b3b7b8b7aaনিউজ ডেস্ক : রংপুরে নিখোঁজ মেডিক্যাল শিক্ষার্থী জাকির হোসেন বিপ্লব ১১ দিন পরে বাড়ি ফিরে এসেছে। তার বড় ভাই জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। জাকির রংপুরের কাউনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামানের ছেলে ও পাবনা মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি জেলার কাউনিয়া এলাকায়।

জেলার কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীও জাকিরের ফিরে আসার ব্যাপারে অবহিত বলে জানিয়েছেন। জাকিরের বড় ভাই রেলওয়ে কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, জাকির এতদিন ঢাকার মোহাম্মদপুরে তার বোনের ননদের বাসায় ছিল। এ খবর পাওয়া মাত্র আমি নিজে গিয়ে তাকে সেখান থেকে বাসায় নিয়ে এসেছি।’

জাহাঙ্গীর আরও জানান, ‘মোটরসাইকেল কিনে না দেওয়ায় সে রাগ করে বাসা থেকে ১ ডিসেম্বর বের হয়ে যায়। তার মোবাইল ফোন বন্ধ রাখায় বিষয়টি ৩ ডিসেম্বর আমরা থানায় জানাই ও জিডি করি।’
রংপুরের কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী বাংলা ট্রিবিউনকে জানান, ‘জাকির আজ রবিবার সকালে বাসায় ফিরে এসেছে। সে রাগ করে ঢাকায় এক আত্মীয়ের বাসায় ছিল বলে জানতে পেরেছি। বিষয়টি অনুসন্ধান করে দেখছি।’

উল্লেখ্য, পাবনা মেডিক্যালের শিক্ষার্থী জাকির হোসেন বিপ্লব ২৪ নভেম্বর বাড়িতে এসেছিল। ১ ডিসেম্বর পাবনায় ফিরে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তার খোঁজ না পেয়ে তার বাবা সুরুজ্জামান ৩ ডিসেম্বর কাউনিয়া থানায় জিডি করেন। পরে পরিবার সদস্যরা জানান, মোটরসাইকেল চেয়ে না পেয়ে রাগ করে বাসা থেকে বেরিয়েছিল জাকির।
জাকির পাবনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলেও জানা গেছে।

এদিকে, প্রায় একই সময়ে নিখোঁজ হওয়া রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার মৃত্তিকা সম্পদ অফিসের হিসাবরক্ষক নূর আলম সরকারের ছেলে তানভীর আহম্মেদ তনয়ের খোঁজ এখনও পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি জিলানী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ