,

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত আইনের খসড়া তৈরি হচ্ছে : আইনমন্ত্রী

965701bd47নিউজ ডেস্ক : সাজাপ্রাপ্ত ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে এ সংক্রান্ত একটি আইনের খসড়া প্রস্তুতকরণে কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বাংলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার  সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে প্রয়োজনে আইন পরিবর্তন করে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সেই কাজটি শুরু হওয়ায় কথা আইনমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানালেন।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলন চালিয়ে আসা ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন আগে থেকেই মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে আসছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আইনে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় বিষয়টি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী।

ট্রাইব্যুনালে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের যুদ্ধাপরাধ মামলার বিচারে প্রসিকিউশনের পক্ষ থেকে বীরাঙ্গনাদের ক্ষতিপূরণের দাবি তোলা হয়। হবিগঞ্জের সাজাপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধী কায়সারের মামলাতেও যুদ্ধশিশুর সাক্ষ্যকে ঘিরে প্রসিকিউশনের পক্ষ থেকে ক্ষতিপূরণের কথা তোলা হয়।

সরাসরি ক্ষতিপূরণের বা সম্পদ বাজেয়াপ্তের কথা না বলে ট্রাইব্যুনাল আইনে এ বিষয়ে কোনও নির্দেশনা না থাকার বিষয়টি উল্লেখ করে আজহারের রায়ে বলেন, ‘রাষ্ট্রের উচিত আর দেরি না করে এই বীরাঙ্গনাসহ সব বীরাঙ্গনাকে যথাযথভাবে ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন করা।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও গবেষক মফিদুল হক সন্তোষ প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেন, সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়টি আমাদের আন্দোলনে বহুদিনের একটি বিষয়। আইনের মধ্য দিয়েই হোক। আমরা অনেক অপেক্ষা করেছি এই প্রক্রিয়াটি শুরুর জন্য।

তিনি বলেন, যুদ্ধাপরাধীরা অবৈধ উপায়ে যে অঢেল সম্পদের মালিক হয়েছে সেগুলো বাজেয়াপ্ত করে দ্রুতই ভিকটিমদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে আইনটি দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে এই প্রত্যাশা করি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে