,

‘সাঁওতালদের ওপর হামলায় সাংসদ ও চেয়ারম্যান জড়িত’

31নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংসদ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জড়িত বলে তথ্য পেয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তদন্ত দল। আর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামী লীগ নেতাদের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে বিএনপি, জামায়াত, হেফাজত ও মৌলবাদী গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ভাঙচুর-লুটপাট করে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয় বলে তারা মনে করছে।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্মূল কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জের ঘটনায় নির্মূল কমিটি গঠিত তদন্ত দলের একজন সাবেক বিচারপতি শামসূল হুদা বলেন, গোবিন্দগঞ্জের ঘটনায় স্পষ্টত স্থানীয় সাংসদ (আবুল কালাম আজাদ) ও চেয়ারম্যান (বুলবুল) জড়িত। ওই হামলাকে অমানবিক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ করেছি। এ জন্য কি মুক্তিযুদ্ধ করেছিলাম? এই অমানবিক দৃশ্য দেখতে?’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ বলে উল্লেখ করে সাবেক এই বিচারপতি বলেন, ‘মা, আপনি তাদের রক্ষা করুন। এ জন্য যা কর্তব্য তা পালন করুন।’

সংবাদ সম্মেলনে একটি পুস্তিকায় গোবিন্দগঞ্জ ও নাসিরনগরের হামলার চিত্র তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ২০১২ সালের রামু থেকে ২০১৬ সালের নাসিরনগর পর্যন্ত বাংলাদেশকে পাকিস্তানের মতো জঙ্গি, মৌলবাদী ও সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীরা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর পরিকল্পিতভাবে হামলা করছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে