বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে প্রায় ৩ কেজি স্বর্ণ উদ্ধার

gold_biscuitনিজস্ব প্রতিবেদক : রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ কেজি ৭৮০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সারোয়ার কামাল নামের ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।

আহসানুল কবির বলেন, রিজেন্ট এয়ারের আরএক্স-০৭২৪ একটি ফ্লাইট মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। সারোয়ার কামালের কাছ থেকে ২৪ পিস স্বর্ণের বার (২.৭৮ কেজি) জব্দ করা হয়। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, কিছু ফ্লাইট বিদেশ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। আসার পথে এয়ারলাইন্সগুলো চট্টগ্রাম থেকে ঢাকাগামী কিছু ডমেস্টিক প্যাসেঞ্জার উঠিয়ে নিয়ে আসে। ফলে ফ্লাইট ছাড়ার পর ইন্টারন্যাশনাল এবং ডমেস্টিক প্যাসেঞ্জার মিলেমিশে একাকার হয়ে যায়। এই সুযোগে বিদেশ থেকে আসা চোরাচালানকৃত পণ্য হাতবদল হয়ে ডমেস্টিক প্যাসেঞ্জার এর কাছে চলে যায়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত