,

বিশ্ব মানবাধিকার দিবস আজ

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মানবাধিকার দিবস আজ শনিবার। জাতিসংঘ ঘোষিত ৬৮তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

092034human_rights_day
১৯৪৮ সালে ১০ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘ সদস্য দেশগুলোর সার্বজনীন মানবাধিকার সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সে থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলো বিশ্ব মানবাধিকার দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে আসছে।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) রাজধানী ঢাকা এবং সারাদেশে ও দেশের বাইরের শাখাগুলো দিবসটি একযোগে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
আগামীকাল রাজধানী ঢাকায় সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে এবং দোয়েল চত্বর হয়ে র‌্যালিটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। বেলা ১১টায় বিএইচআরসি’র পক্ষ থেকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার কর্তৃক নির্যাতনসহ দেশে এবং বহির্বিশ্বের সব নির্যাতনের বিরুদ্ধে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএইচআরসি’র পক্ষ থেকে দেশব্যাপী এবং বহির্বিশ্বে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, র‌্যালি, মানববন্ধন, রক্তদান কর্মসূচী, চিত্রাঙ্কন এবং নাট্যানুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে