,

কবর থেকে তোলা হলো দিয়াজের লাশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

image-10194
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আদালতের নির্দেশে হাটহাজারী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কবরস্থান থেকে তার লাশ তোলা হয়। এসময় ঘটনাস্থলে দিয়াজের পরিবার, হাটহাজারীর থানার এসআই মঞ্জু এবং দিয়াজ ইরফানের সহপাঠীরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান। তিনি বলেন, দিয়াজ ইরফানের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। এখন দিয়াজ ইরফানের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সরাসরি পাঠানো হবে।

এর আগে গত ৬ ডিসেম্বর (মঙ্গলবার) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালত পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে দিয়াজ ইরফানের লাশ উত্তোলনের নির্দেশ দেন সিআইডিকে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। ২৩ নভেম্বর ময়নাতদন্ততের রিপোর্টে বলা হয় দিয়াজ আত্মহত্যা করেছে। কিন্তু দিয়াজ ইরফানের পরিবারের দাবি, দিয়াজকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে।

গত ২৪ নভেম্বর দিয়াজ ইরফানের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ও শাখা ছাত্রলীগের সভাপতিসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। পরে আদালত এ মামলা তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে