,

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকাল ৮টায় ক্যাম্পেইন শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে।
vitamin-a1481338896
এবার ২ কোটির বেশি শিশুকে এই ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সারা দেশে ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, টোলপ্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে বসানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে তিনজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া দুর্গম এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে আরো চার দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।

গত বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, বছরে দুবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অন্ধত্ব প্রতিরোধ, স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত ও শিশুমৃত্যু প্রতিরোধ করতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন। বর্তমানে ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা রোগের হার ১ শতাংশের নিচে রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে