বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব

sakib-550x391বিপিএলের চতুর্থ আসরের ফাইনালে রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে তৃতীয়বারেরমত শিরোপা নিজেদের করে নিয়েছে সাকিব আল সাহানের ঢাকা ডায়নামাইটস। শিরোপ জয়ের সাথে দুর্দান্ত এক রেকর্ড গড়ে ফেললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দেওয়া সাকিব বল হাতে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে রেকর্ডটিও নিজের করে রাখলেন।
বল হাতে রাজশাহী কিংসের বিপক্ষে ফাইনাল ম্যাচে দুটি উইকেট নিতে পারলে বিপিএলের চার আসর মিলে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার হাতছানি ছিল ঢাকা ডায়নামাইটসের অধিনায়কের সামনে। সাকিব প্রথমে মুমিনুল হককে ফিরিয়ে দিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন। এরপর ব্যক্তিগত চতুর্থ ওভারে রাজশাহী ‍অধিনায়ক ড্যারেন স্যামিকে সাজঘরে ফিরিয়ে রেকর্ড বুকে এককভাবে নিজের নাম লেখান সাকিব।
বিপিএলের তিন আসর খেলা ক্যারিবীয়ান পেসার কেভিন কুপার ৩৭ ম্যাচে ৬০ উইকেট নিয়ে ছিলেন সবার শীর্ষে। বিপিএলের গত আসরে খুলনা টাইটানসের হয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। বরিশাল বুলসের হয়ে গত আসরে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে এগিয়ে যান কুপার।
এদিন ৪ ওভার বল করে ৭.৫০ ইকোনোমিতে ৩০ রানের বিনিময়ে দুটি উইকেট তুলে নেন সাকিব। এখন পর্যন্ত সাকিবের ঝুলিতে ৬১টি উইকেট জমা পড়লো।
এদিকে, ঢাকার হয়ে দু’বার, খুলনা আর রংপুরের হয়ে একবার করে চার আসর খেলা সাকিবের ৪৭ ম্যাচে উইকেট ছিল ৫৯টি। আজকের ম্যাচে দুটি উইকেট নিয়ে কুপারকে টপকে যান সাকিব।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত