বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর স্থগিত হয়ে গেছে। সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে।১৮ ডিসেম্বর তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার কথা ছিল।

image-10008
সূত্রটি জানায়, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে প্রস্তাবিত সফরটি কমপক্ষে কয়েক সপ্তাহের জন্য পিছিয়ে গেল। সফরের নতুন সময়সূচি দুই পক্ষ খুব শিগগিরই প্রচার করবে।প্রধানমন্ত্রীর দিল্লি সফর আগামী বছরের শুরুতে হবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেয়ার পর গত বছরের জুনে তিনি ঢাকায় এসেছিলেন। নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর ডিসেম্বরে শেখ হাসিনার ভারত সফরের কথা ছিল। প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার নতুন একটি রূপরেখা সইয়ের ব্যাপারে ভারতের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। প্রতিরক্ষা সহযোগিতা ও প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য ৩০ নভেম্বর ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর দুই দিনের সফরে ঢাকায় আসেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সাথে বৈঠক করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত