,

আফগানিস্তানে বন্দী মার্কিন সেনা মুক্ত

আফগানিস্তানে জঙ্গিদের হাতে পাঁচ বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন এক মার্কিন সেনা। এর বিনিময়ে গুয়ানতানামো বে কারাগারে বন্দী থাকা পাঁচ তালেবানকে মুক্তি দিয়েছে মার্কিন সরকার। বন্দী বিনিময়ে মধ্যস্থতা করেছে কাতার সরকার। মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শনিবার রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ২৮ বছর বয়সী বো বার্গধালকে মার্কিন সেনাদের হাতে তুলে দেয় ১৯ জনের একটি তালেবান দল। তালেবানদের কাছ থেকে মুক্তি পাওয়া ওই মার্কিন সেনা সুস্থ আছেন। ২০০৯ সালের ৩০ জুন তাঁকে আটক করে তালেবানরা। আফগান যুদ্ধে বন্দী হওয়া তিনিই একমাত্র মার্কিন সেনা। এদিকে গুয়ানতানামো বে কারাগার থেকে ছাড়া পাওয়া পাঁচ তালেবানকে কাতারের হেফাজতে দেওয়া হয়েছে। তাঁদের মুক্তিতে উল্লাস প্রকাশ করেছে তালেবানরা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর